সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চমেকের ড্রেন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভবনের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি নবজাতক ক্ষতবিক্ষত এবং অপরটি পলিথিনে মোড়ানো ছিল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনের নালা পরিষ্কার করতে গিয়ে ওই দুই নবজাতকের লাশের সন্ধান পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনের সামনের নালার ওপর স্ল্যাব থেকে লাশ দুটি উদ্ধার করে পরিচ্ছন্নকর্মীরা৷

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, অনেক সময় অপরিপক্ক নবজাতকের লাশ চমেকের বিভিন্ন পাহাড়ে দাফন করা হয়। এ ধরনের দুটি নবজাতকের লাশ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো। বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশকে জানানো হয়েছে।

–ইউএনবি