সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দেশে ফিরলেন বাংলাদেশের সাবিনা

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৬ বছর পর ভারতের নারী ফুটবল লিগে অংশ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। বেঙ্গালুরুর দল কিক স্টার্টের হয়ে মাত্র তিন ম্যাচ খেলতে না খেলতেই দেশে ফিরেছেন তিনি। বুধবার কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্ট্রাইকার। পারিবারিক কারণে টুর্নামেন্ট শেষ না করে ঢাকায় ফিরতে হয়েছে সাবিনাকে। ঢাকায় ফেরার খবরটি সংবাদমাধ্যমের কাছে নিজেই নিশ্চিত করেছেন তিনি। কিক স্টার্টের হয়ে সর্বশেষ সানজিদা আক্তারের ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিলেন সাবিনা। যদিও মাত্র শেষ চার মিনিট খেলতে পেরেছিলেন।

এ ছাড়া আর কোনো ম্যাচে গোল নেই তার। পারিবারিক সমস্যা মিটলে সাবিনা আবারও ভারতে খেলতে যাবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি। তবে খেলতে না গেলেও বাফুফের ক্যম্পে থেকে অনুশীলন করে যাবেন। এই মাসেই জাতীয় নারী দলের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগে প্রতিপক্ষ ফিলিস্তিন বলা হলেও এখনও তা শতভাগ নিশ্চিত নয়। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত তথ্য জানানোর কথা বাফুফের। সাবিনার দল কিক স্টার্ট আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সানজিদার দল ইস্ট বেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ ওপরে।