সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মেহেদী-ন্যানসির গায়েহলুদ সম্পন্ন

অনলাইন ডেস্ক :

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যানসির ইচ্ছে, বিয়েটা বেশ জাঁকালোভাবে সারবেন। সেই পরিকল্পনাটা প্রথমভাগে প্রায় ভেস্তেই গেছে। বেশ ঘরোয়াভাবে গত আগস্টের শেষ সপ্তাহে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। একেবারের পারিবারিকভাবে আয়োজিত আকদ অনুষ্ঠানে ছিল না কোনও জৌলুস। তবে এরপরই গায়েহলুদের আয়োজন করেছেন তারা। আর কালই হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এই নবদম্পতির গায়েহলুদের বেশ কিছু ছবি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। সেখানে দেখা যায়, বর-কনে দুজনই সেজেছেন হলুদ সাজে। ন্যানসি পরেছেন হলুদ লেহেঙ্গা আর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কটি। হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছেন দুই পরিবারের সদস্যরা।