সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এশিয়ার সেরা কাতার

অনলাইন ডেস্ক :

এএফসি এশিয়ান কাপের ফাইনালে পেনাল্টি হলো তিনটি। সবগুলো পেনাল্টি পেলো কাতার। তিনটি পেনাল্টিই কাজে লাগালেন কাতারের আকরাম আফিফ। আর এতেই জর্ডানের রূপকথা থামিয়ে ৩-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বার এফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে কাতার। পঞ্চম দল হিসেবে এশিয়ান কাপে একাধিক শিরোপা জয়ের রেকর্ড গড়লো কাতার। গত শনিবার দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাঠে নামে কাতার ও জর্ডান। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার। ম্যাচের ২০ মিনিটে প্রথম পেনাল্টি পায় কাতার। ডি বক্সে আফিফকে ফাউল করেন আব্দল্লাহ নাসিব। স্পট কিকে দলকে লিড এনে দেন আফিফ। ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে জর্ডান।

তবে গোল করতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে বেশ কিছু সু্যােগ নষ্ট করে কাতার। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। মিডফিল্ডার এহসান হাদ্দাদের পাসে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান আল নাইমাত। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জর্ডান। ম্যাচের ৭৩ মিনিটে ফের পেনাল্টি পায় কাতার। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করে ফের কাতারকে লিড এনে দেন আফিফ। ম্যাচের নির্ধারিত সময়য় পর্যন্ত এই লিড ধরে রাখে কাতার। ম্যাচের ৯৫ মিনিটে ফের পেনাল্টি পায় কাতার। সেখান থেকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে কাতার।