সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

তরুণ ওপেনারের ট্রিপল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক :

ম্যারাথন ব্যাটিংয়ে দারুণ এক কীর্তি গড়লেন রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এর নজির গড়ে ট্রিপল সেঞ্চুরি উপহার দিলেন বিকেএসপির তরুণ ব্যাটসম্যান। বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টগুলোতে তিনশ রানের ইনিংস এতদিন ছিল না কারও। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম ম্যাচের দিনে শুক্রবার ১৪৩ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। সেদিনই ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৫০ রানে অপরাজিত থাকেন রিফাত। পর দিন সেঞ্চুরি ছুঁয়ে পরে ডাবল সেঞ্চুরিও পেরিয়ে মাঠ ছাড়েন ২২১ রানে অপরাজিত থেকে। আরেক ওপেনার ফাহিম মুনতাসিরের ৫৭ ছাড়া বিকেএসপির আর কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি।

কিন্তু রিফাত আরেকপ্রান্তে ছুটতেই থাকেন। তৃতীয় দিনে রোববার বিকেএসপির অষ্টম উইকেটের যখন পতন হয়, রিফাত তখন অপরাজিত ২৬১ রানে। নবম উইকেটে ইয়ামিন হোসেন হৃদয়ের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে তিনি এগিয়ে যান তিনশ রানের খুব কাছে। এই জুটি যখন ভাঙে, রিফাতের রান তখন ২৯৮। শেষ ব্যাটসম্যান হোসাইন আহমেদ ওই ওভারের শেষ দুটি বল নিরাপদে কাটিয়ে দেন। পরের ওভারের প্রথম বলেই ২ রান নিয়ে রিফাত তিনশ পূর্ণ করেন ৪৬৭ বলে। শেষ পর্যন্ত বিকেএসপির ইনিংস শেষ হয় ৫৪৯ রানে। তবে রিফাতকে আউট করতে পারেননি কেউ। ৬৫০ মিনিট ক্রিজে কাটিয়ে ৪৮৩ বল খেলে ৩২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ২৯ চারের পাশে তার ইনিংসে ছক্কা ৪টি।