সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

শাবনূর এলেন ইউটিউব-ফেসবুক ও ইনস্টায়

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী শাবনূর এখন আর অভিনয়ে নেই। তবে দর্শকদের কাছে তার ইমেজ রয়েছে আগের মতই। মূলত দর্শকদের ধরাছোঁয়ার বাইরে বলেই তাদের কাছে শাবনূরের জনপ্রিয়তা আগের মতোই। তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই যেনো। সেই শাবনূর আর নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে পারলেন না। ফেসবুকে খুললেন পেজ, ইউটিউবে খুললেন চ্যানেল। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূর যে সরব হচ্ছেন তা এর আগেও বার বার ইঙ্গিত দিয়েছেন। সে সময় শাবনূর বলতেন, দর্শকদের কাছাকাছি থাকার জন্যই এ মাধ্যমেগুলোতে আসবেন তিনি। এবার এলেন সত্যি সত্যিই। শাবনূর বলেন, ‘আমি কিন্তু হুট করেই ইউটিউবে চ্যানেল খুলিনি। এটা আমার অনেক দিনের প্ল্যান। অবশেষে তা করা হলো। আগেই অফিশিয়াল ফেসবুক পেজ করেছি। ইনস্টাগ্রামেও সক্রিয় আছি। এত দিনে এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আপডেট জানতে চাইতেন। এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।’ নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। দেশে থাকছেন না তিনি। দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন।