সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হমলায় নিহত ১০

অনলাইন ডেস্ক :

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ত্রাণের অপেক্ষায় থাকা ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করে ছিল ফিলিস্তিনিরা। এ সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই দিনে গাজা শহরের জেইতুন এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারেনি বলে জানা গেছে। সূত্র : আলজাজিরা