সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

গোড়ালির অস্ত্রোপচার, আইপিএল-বিশ্বকাপ অনিশ্চিত শামির

অনলাইন ডেস্ক :

অনেক দিন ধরে মোহাম্মদ শামির চোট নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে নীরবতা ভেঙে শামি নিজেই গোড়ালিতে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। ৩৩ বছর বয়সী পেসার জানিয়েছেন, গোড়ালিতে অস্ত্রোপচারের পর এখন তিনি দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায়। গত সোমবার অস্ত্রোপচার হয় শামির। অস্ত্রোপচারের টেবিলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।’

অস্ত্রোপচারের পর তাঁর আইপিএলে খেলতে না পারা একরকম নিশ্চিতই। শঙ্কা আছে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অবশ্য দলের বাইরে শামি। তবে শামির চোট বড় ধাক্কা আইপিএলে তাঁর দল গুজরাট টাইটানসের জন্য। গত মৌসুমে দলটির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৮ উইকেট নিয়েছিলেন শামি। যদিও ফাইনালে চেন্নাই সুপার কিংসের হেরে গিয়েছিল গুজরাট।