সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মার্কিন রাষ্ট্রদূতের নৈশভোজে সম্ভাব্য সহযোগিতা নিয়ে ড. ইউনূস ও অপরচুনিটি ইন্টারন্যাশনাল অফিসারের আলোচনা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ৪ মার্চ অপারচুনিটি ইন্টারন্যাশনালের চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাতের জন্য এক নৈশভোজের আয়োজন করেন।

সংস্থাটি বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন করে থাকে।

মঙ্গলবার ইউনূস সেন্টার জানিয়েছে, সাক্ষাৎকালে তারা গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম।

লিংকডইন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস এবং নুরজাহান বেগমের সাথে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা একটি অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন তার জন্য ধন্যবাদ।’

—–ইউএনবি