সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বেলিংহ্যাম দুই ম্যাচ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খেলো। তাদের তারকা খেলোয়াড় জুড বেলিংহ্যাম লা লিগায় পরের দুই ম্যাচে খেলতে পারবেন না। সেল্টা ভিগো ও ওসাসুনার বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন তিনি। গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের তখন ২-২ সমতা। শেষ দিকে যোগ হওয়া সময়ে জয়সূচক গোলটিও করে ফেলেছিলেন বেলিংহ্যাম। কিন্তু তার আগেই রেফারি শেষ বাঁশি বাজালে বাতিল হয়ে যায় তার গোল! তাই ২-২ ড্র ছাপিয়ে আলোচিত হয় রেফারির শেষ বাঁশি। লা লিগার ম্যাচের শেষ দিকে ঘটনাটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।

ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেড করে বেলিংহ্যাম জাল কাঁপিয়েছিলেন। ঠিক গোলের আগেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি জেসুস গিল মানজানো। ক্ষিপ্ত হয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা তখন রেফারিকে ঘিরেও ধরেছিলেন। প্রতিক্রিয়া দেখানোর অপরাধে লাল কার্ড দেখেছেন বেলিংহ্যাম। এবার রেফারির প্রতি অবজ্ঞাসূচক মনোভাবের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন বেলিংহ্যাম। ২২ ম্যাচে ১৬ গোল করে এই মিডফিল্ডার লিগের শীর্ষ গোলদাতা।