সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জাকেরের ব্যাটিং নিয়ে যা বললেন মিরাজ

অনলাইন ডেস্ক :

সদ্য বিপিএল শেষ করে ভাগ্যক্রমে জাতীয় দলে ডাক পেয়ে বাজিমাত করেছেন জাকের আলি অনিক। গেল সোমবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বল খেলে ৬৮ রান আসে জাকেরের ব্যাট থাকে। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার কারণে নিজের আক্ষেপে কথা জানিয়েছেন এই ক্রিকেটার। তবে ম্যাচ জিততে না পারলেও এদিন কোটি ক্রিকেট ভক্ত বাঙালির হৃদয় জিতেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই সঙ্গে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড গড়েন সিলেটের এই ক্রিকেটার। এমন দুর্দান্ত ইনিংসের জন্য জাকেরকে প্রশংসায় ভাসালেন জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মিরাজ। তাই বিভিন্ন স্থানে সময় দিচ্ছেন তিনি।

এমন সূচিতেই গত মঙ্গলবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই কথা বলেছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। বলেন, ‘ম্যাচটা জিততে পারলে অবশ্যই ভালো লাগত। যদি অনিক (জাকের) ম্যাচটা জেতাতে পারত, তাহলে আরও ভালো লাগত।’ এছাড়া জাকেরের বিধ্বংসী ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘জাকের অসাধারণ খেলেছে। আমি মনে করি ওটা তার প্রাপ্য। কারণ সে ঘরোয়া ক্রিকেটে এবং বিপিএলের শেষ দুই-তিন বছর ধরে অনেক ভালো খেলেছে, এ বছরও অনেক ভালো খেলেছে। এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হবে।

এরকম একটা ইনিংস, যেটা সবাই দেখেছে। অনেক চাপের ম্যাচ ছিল, অভিষেক ম্যাচ ছিল। এমন ইনিংস খেলা সহজ ছিল না। ও দুই-তিন বছর ধরে টানা খেলেছে, টানা পারফর্ম করেছে এবং সে একই পজিশনে খেলেছে। তাই সেই পরিস্থিতি কীভাবে চাপ নিয়ে খেলতে হয়, সে সেটা জানে। হয়তো সেটারই একটা প্রতিফলন দেখিয়েছে শেষ ম্যাচে।