সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

পাহাড় ধস: নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

বান্দরবান সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নে ভারী বৃষ্টির পর ঝিরিতে পাহাড় ধসে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো সন্ধান মেলেনি আরেক সন্তানের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চিম্বুক এলাকার লাইমি পাড়া থেকে পাড়া থেকে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে। এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণাতি ত্রিপুরা তার মেয়ে ও ছেলেকে নিয়ে রাঙ্গাঝিরিতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রবল স্রোতে ৩ জনই ভেসে গিয়ে নিখোঁজ হন।