সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালে ভর্তি পন্ডিত অজয় চক্রবর্তী

অনলাইন ডেস্ক :

উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই, চিন্তার কোনো কারণ নেই। সাধারণ চেকআপ করা হবে। বাবা এমনিতে ঠিক আছেন।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। তার তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। এ সংগীতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় অজয় চক্রবর্তীকে। পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরবসহ (১৯৯৩) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।