সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কী আছে নদীর নতুন গানে?

অনলাইন ডেস্ক :

চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী হিসেবে পরিচিত পেয়েছেন মৌমিতা তাশরিন নদী। তারপর নিজের মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে গান করেছেন এই গায়িকা। বলা যায়, এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তার গাওয়া বেশ কিছু গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রকাশ পেল নদীর আরো একটি নতুন গান। ‘মন মানে না’ শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের অফিশিয়াল ইউটিউবে। গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন। আর রিদম প্রগ্রামিং করেছেন সায়েম রহমান। নিজের এই নতুন গান নিয়ে নদী বললেন, “মৌলিক গানের ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি।

‘মন মানে না’ গানটি বেশ মিষ্টি একটা রোমান্টিক গান। গানটির কথা যেমন সুন্দর, তেমনি এর মিউজিকটাও দারুণ। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে – গানটি পছন্দের তালিকায় রয়ে যাওয়ার মতো।’’ আমরা সবাই মিলে চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের মিষ্টি একটা গান উপহার দেওয়ার জন্য। তাদের কাছে গানটি ভালো লাগলে, গ্রহণযোগ্যতা পেলে আমাদের কষ্ট সার্থক হবে।’ উল্লেখ্য, এখন পর্যন্ত বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাঁতার’, ‘দেশি গার্ল’সহ আরো বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।