সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছোটখাটো চরিত্রে অভিনয় করতে চান না সাদিয়া

অনলাইন ডেস্ক :

একটানা দু’টি নাটকের মহড়া নিয়ে ব্যস্ত রয়েছেন সাদিয়া মাহজাবিন খান। দৃষ্টিপাত নাট্যদলের হয়ে কাজ করছেন দীর্ঘদিন। একই সাথে টিভি মিডিয়াতেও কাজ করে যেতে চান। নিজের কাজ প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘গেল কয়েক বছর ছোটখাটো চরিত্রে কাজ করেছি অনেক।

কিন্তু ছোটখাটো চরিত্রে কাজ করলে যেটা হয়—সকলেই ওই একই টাইপের চরিত্রে কাস্ট করতে চায় অর্থাৎ এক জায়গায় আটকে দেওয়া হয় আমাদের। আমি মনে করি এভারেজ কাজ করলে আমাদের মত স্ট্রাগল করা অভিনেত্রীদের স্বপ্নগুলো মরে যায়। তাই আপাতত কোনো ছোটখাটো গুরুত্বহীন চরিত্রে কাজ করতে চাই না।

সাদিয়ার নিজের কাজের ভেতরে উল্লেখযোগ্য কাজ হলো—সেলিম রেজার ‘রোমান্টিক বাড়িওয়ালা’ ও সজীব মাহমুদের ‘উগান্ডাপুর’সহ বেশ কিছু ধারাবাহিক। তিনি অভিনেত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন থেকে শুরু করে অনেক তারকা শিল্পীর সঙ্গে।