সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুটিংয়ে গুরুতর আহত চিত্রনায়ক ইমন

অনলাইন ডেস্ক :

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনে শুটিং করছিলেন চিত্রনায়ক ইমন ও অন্যান্যরা। এ সময় একটি দৃশ্যে তাকে সাগরে লাফ দিতে হবে। সেই দৃশ্য করতে গিয়ে ইমন সাগরে লাফ দেন। আর অসাবধানতাবশত তার পায়ে ঢুকে যায় জাহাজের নোঙরের সুঁচালো লোহা। গুরুতর আহত হন ইমন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের শুটিং চলছিল সুন্দরবন এলাকায়।

সোমবার (১৮ মার্চ) সকাল থেকে শুটিং শুরু হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউনিটের একজন দেশ রূপান্তরকে ফোনে বলেন, অনেকগুলো ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং ছিল। সোমবার  (১৮ মার্চ) সকালে চিত্রনায়ক মামুনুন হক ইমনের একটি দৃশ্য ছিল সাগরে লাফ দেওয়ার। সেই ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়েই ইমনের পায়ে নোঙরের লোহা ঢুকে যায়।

তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্রটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ইমনকে চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নাকি সেখানে রেখেই আপাতত চিকিৎসা দেওয়া হবে।