সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফটোশুট করে ফের কটাক্ষের মুখে শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

কলকাতার আলোচিত আলোকচিত্রী তথাগত। এই ফটগ্রাফারের মডেল হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিগ্যলো ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করতেই তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অবশ্য এসব কটাক্ষের কোনো জবাব দেননি শ্রাবন্তী। কেননা ছবিগুলো ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেননি। তথাগতের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা ছবিগুলো নেটিজেনরা আক্রমণাত্মক হয়ে উঠেছেন। তারা শ্রাবন্তীকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করেছেন।

প্রায়ই কারণে-অকারণে বিদ্রূপের শিকার হন শ্রাবন্তী। যখন এমন সমালোচনা হয়, নিজেকে সামলান কীভাবে? অভিনেত্রীর জবাব, ‘সমালোচনা সবাইকে নিয়ে হয়। যার নাম আছে, তার বদনাম আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে খারাপ লাগত। এত লোকের তো এত কিছু হয়, কেন আমাকে নিয়েই এমন হচ্ছে, মনে হতো। কারুর কারুর স্বভাব আছে, লোকজনকে নিয়ে সমালোচনা করার। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ, আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।’

জীতু কামালের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল অভিনেতার বিচ্ছেদের সময়। সেটা কি প্রভাবিত করেছিল? অভিনেত্রী বললেন, ‘এটা খুবই হাস্যকর। আমি জানি না আমাকে নিয়ে কেন এত লোকের সমস্যা। জীতুর সঙ্গে আমার সম্পর্ক, লন্ডনে আমরা দুটো ছবির শুটিং করেছিলাম, যেখানে জীতুর সাবেক স্ত্রীও গিয়েছিল। ওর সঙ্গেও আমি অনেক ঘুরেছি। প্রচুর খাওয়াদাওয়া করেছি। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী। এ রকম কোনো ব্যাপারই নয়। লোকে যা ভাবছে ভাবুক।’