সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট

অনলাইন ডেস্ক :

আগামী শনিবার দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী শ্রীলঙ্কা। গত বুধবার এক বিবৃতিতে এই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচে দেখতে আসা দর্শকদের জন্য সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। চট্টগ্রামে গ্রামে ওয়েস্টার্ন স্ট্যান্ডের বসে খেলা দেখতে হবে গুণতে হবে ১০০ টাকা, এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য।

অন্যদিকে গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফটপ এরিয়াতে বসে খেলা দেখতে আসা দর্শকদের গুণতে হবে সর্বোচ্চ ১ হাজার টাকা। এছাড়াও ক্লাব হাউজের টিকিটের মূল্য ও ৩০০ টাকা এবং এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকায়। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের টিকিট ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সাগরিকা টিকিট কাউন্টার (বিটেক সার্কেলের কাছে) থেকে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সিলেটে সফরকারীদের বিপক্ষে বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এই ম্যাচে টাইগাররা চাইবে সিরিজে সমতা আনতে। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই বাঘ-সিংহের লড়াই দেখা যাবে সর্বনি¤œ ১০০ টাকায়।