সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মনোনয়নপত্র জমা দিলেন ডিপজল-মিশা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। গত মঙ্গলবার মিশা সওদাগর ও ডিপজল প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা ঘিরে এফডিসিতে বইছে উৎসবের আমেজ। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বিএফডিসিতে এলে তাকে ঘিরে ডিপজল-মিশা জয়ধ্বনিতে মুখরিত হতে থাকে চারদিক। মিছিল দিয়ে তাদের বরণ করেন শিল্পীরা। এ সময় ডিপজল বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’

সভাপতি প্রার্থী মিশা বলেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবে। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।’ মিশা-ডিপজলের প্যানেলের বিপরীতে মাহমুদ কলি ও নিপুণ আক্তার নির্বাচনে লড়বেন। চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেলও গত ম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।