সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নিপুণের প্যানেল থেকে লড়বেন বাপ্পী চৌধুরী

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবার নির্বাচনের মাঠে। আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে দুইটি প্যানেল হচ্ছে। ইতোমধ্যে দুইটি প্যানেলই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে নিপুণের প্যানেলের হয়ে অংশ নিতে যাচ্ছেন বাপ্পী চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। তিনি কলি-নিপুণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে গত মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। ইতোমধ্যে এই নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।