সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

দর্শকদের চমকে দেবেন রিমি করিম

অনলাইন ডেস্ক :

রিমি করিম সুঅভিনেত্রী তো বটেই, সুকণ্ঠীও। তবে এবার তিনি চমকে দেবেন দর্শকদের। কারণ, চেনা কণ্ঠস্বরটা বদলে গেছে তার! তিনি কথা বলবেন ঠিকই, তবে দর্শকরা শুনবেন পুরুষের মতো কণ্ঠ! তার কণ্ঠের এমন বিস্ময়কর পরিবর্তন প্রাকৃতিকভাবে নয়, একেবারেই নিজের চেষ্টায়। যা নিতান্তই চরিত্রের প্রয়োজনে। সুঅভিনেত্রী বলে কথা। বাংলাদেশ টেলিভিশনে ১৮ সেপ্টেম্বর রাত ৯টায় প্রচার হবে নাটক ‘কোথায় যাবে’। রোজিনা নাসরিন কমলের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। আর এই নাটকটির টিয়া চরিত্রের জন্যই তার কণ্ঠে এমন পরিবর্তন আনতে হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে রিমি জানান, কলসডাঙ্গা গ্রামের একটি অবস্থাসম্পন্ন গৃহস্থের বাড়ির গল্প এটি। বাড়ির মালিক হোসেন মিয়া। তার দুই মেয়ে টিয়া আর ময়না। হোসেন মিয়ার কোনও ছেলে নেই। বড় মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মেয়ের কণ্ঠ পুরুষের মতো হওয়ায় বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। তাই টিয়া তার পরিবারের কারও সঙ্গে কথা বলে না। আর এই টিয়া চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তোফা হাসান, জাহাঙ্গীর আলম, আইনুন নাহার পুতুল ও রেজওয়ান পারভেজ।