সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চমক নিয়ে আসছে উর্বশী

অনলাইন ডেস্ক :

নিজের নতুন সিনেমার জন্য মার্শাল আর্ট শিখতে গিয়ে রীতিমতো অ্যাকশনের ভেতরে রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কঠোর পরিশ্রমে মার্শাল আর্ট আয়ত্ত করছেন তিনি। এ নিয়ে উর্বশী বলেন, ‘নতুন কিছু শিখতে আমি বরাবরই ভালোবাসি। এই সিনেমাটির জন্য আমি দারুণ প্রস্তুতি নিচ্ছি। সিনোমার অ্যাকশন দৃশ্যের জন্য আমাকে যাই থাই, কালি, ফিলিপিনো স্টিক ফাইটিং বা বোজুতসু শিখতে হচ্ছে। মনে হচ্ছে স্কুল জীবনে আছি।’ তিনি আরও বলেন, ‘মার্শাল আর্ট অনেক মজার একটি বিষয়। অনেকটাই নাচের মতো বলা চলে। সব মিলিয়ে দারুণ উপভোগ করছি। আশা করছি পর্দা আর বাস্তবের মাঝে পার্থক্য খুঁজে পাবেন না।’ যদিও নতুন এই সিনেমাটি নিয়ে এখনো নির্মাতা বা কলাকুশলীর কেউই মুখ খোলেননি। তবে প্রস্তুতি দেখে দারুণ চমক আসছে বলেই অনেকে মনে করছেন। এদিকে উর্বশীকে শিগগিরই ‘ইন্সপেক্টর অবিনাশ’ সিনেমায় রণদ্বীপ হুদার বিপরীতে দেখা যাবে। এ ছাড়া ‘ব্লাক রোজ’ শিরোনামের একটি তেলেগু সিনেমায়ও অভিনয় করছেন এই অভিনেত্রী।