সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নতুন খবর দিলেন পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের পূর্ণিমা তিনি। গ্ল্যামার আর অভিনয়ের আলোয় আলোকিত করেছেন এদেশের সিনেমা। কাজ করেছেন তিনি নাটকেও। ছোটপর্দাতেও সাফল্য তার উল্লেখ করার মতো। বিভিন্ন সময় নানা পণ্যের বিজ্ঞাপনেও দেখা গেছে মিষ্টি হাসির অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে। আজকাল নিয়মিত নন অভিনয়ে। গল্প ও চরিত্র পছন্দ হলে কিছু কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এবার অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’ এর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম। গেল ১০ ও ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকাতে এর শুটিং সম্পন্ন হয়। পূর্ণিমা এ বিজ্ঞাপন নিয়ে বলেন, ‘অনেকদিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজের কথা হচ্ছিলো। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। টিমের মধ্যে যে আন্তরিকতাটা পেয়েছি এক কথায় দারুণ। শুটিং আগেই শেষ হয়েছিলো। ভয়েস ওভার দিতে যাচ্ছি। আশা করছি একটি ভালো টিভিসি হবে এটি।’ নায়িকা আরও সংবাদ দিলেন, শিগগিরই কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সেগুলোতে থাকবে চমকও।