সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিডনি মাতালেন তাহসান খান

অনলাইন ডেস্ক :

গেল মাসে দেশে ‘ব্লাক’ এর হয়ে অনেকদিন পর মঞ্চে উঠেছিলেন তাহসান খান। পুরনো সতীর্থদের নিয়ে হয়ে গিয়েছিল রিইউনিয়ন। সেই কনসার্ট মুগ্ধ করেছিল ব্লাক ভক্তদের। দেশের পর কদিন আগে তাহসান খান উড়াল দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে প্রবাসীদের নিয়ে আয়োজিত কনসার্টে গান গেয়ে মন মুগ্ধ করেন শ্রোতাদের। গত শনিবার সিডনি শহরের প্রবাসী বাংলাদেশিরা নিয়ে এই আয়েজন করা হয় নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে।

এটির আয়োজন করে সিডনির শহরের বাস করা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া। আয়োজনে সহযোগিতা করে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম। জানা যায়, উপচে পড়া ভিড় আর প্রবাসীদের উম্মাদনায় ভরপুর এই আয়োজনে বেশ কয়েকটি গান গান পরিবেশন করেন এই শিল্পী। তাহসানের গানের সাথে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন দর্শক-শ্রোতারা।

এই অনুষ্ঠানটি সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক সংযুক্তি আরও জোরদার করেছে বলে আশা করছেন আয়োজকরা। উল্লেখ্য- তাহসানের গান ছাড়াও এখানে ‘ট্রেন্ডসেটার এক্সপো’ শিরোনামে একটি ফ্যাশন শো এর আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য জামদানি শাড়িকে প্রমোট করা হয়। এছাড়াও বিভিন্ন লোকাল শিল্পীরা বাংলাদেশের পুরনো দিনের গান গেয়ে শোনায় দর্শকদের।