সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নারীকে মারধরের ভিডিও ধারণ, সাংবাদিকের ওপর হামলা

রোকনুজ্জামান পারভেজ

জেলা প্রতিনিধি:

শরীয়তপুরে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় রোকনুজ্জামান পারভেজ (৪১) নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দিকে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রোকনুজ্জামান পারভেজ এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন পারভেজ। হঠাৎ সেখানে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের নেতৃত্বে ২০-২৫ জন লোক এসে এক নারীকে রড ও লাঠি দিয়ে মারধর করতে থাকে। এ সময় পারভেজের দোকানে ঢুকে পড়েন ওই নারী। হামলাকারীদের দোকান থেকে বের হতে বলেন পারভেজ। কিন্তু তারা বের না হয়ে আবারও ওই নারীকে মারধর করেন। ভিডিও করছিস কেনÑবলে পারভেজকে কিল-ঘুষি মারে এবং রড দিয়ে পিটিয়ে আহত করে তারা। এ ছাড়া পারভেজের দোকানের ক্যাশে রাখা ও সঙ্গে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের বাবা আবুল কাশেম মিয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। যদি আমার ছেলেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাদের বিচার করা হোক।’ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুমন কুমার পোদ্দার বলেন, পারভেজকে আমার তত্ত্বাবধানে রেখেছি। তার মাথার নিচে ঘাড়ে আঘাত লেগেছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, আহত অবস্থায় সাংবাদিক পারভেজকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।
শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে বলেন, পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের আইনের আওতায় আনা হোক।