সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ

অনলাইন ডেস্ক :

বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার, ৩ জুন সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিলেন নাতাশা দালাল। প্রসব বেদনা ওঠায় সোমবার সকালেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাতাশা। পরে সন্তান জন্ম দেয়ার পর বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান নাতনি হওয়ার সুখবর সকলকে জানান। প্রায় ১৫ সপ্তাহ আগে বরুণ এবং নাতাশা তাদের সন্তান আসার খবর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।

সেখানে দেখা গিয়েছিল স্ত্রীর বেবি বাম্পে চুমু খাচ্ছেন বরুণ। তাদের সেই ঘোষণা অনুযায়ী এই সপ্তাহেই তাদের প্রথম সন্তান আসার কথা ছিল। আর সেটাই হলো। সন্তানের ছবি এখনও প্রকাশ করেননি বরুণ-নাতাশা দম্পতি। বরুণ এবং নাতাশা ছোটবেলার বন্ধু। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পরে তারা ২০২১ সালের ২৪ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস