সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ক্যাটরিনার বেবিবাম্প প্রকাশ্যে

অনলাইন ডেস্ক :

অনেক দিন ধরেই গুঞ্জন, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা কিংবা তার স্বামী ভিকি কৌশল। তবে এর মধ্যেই গুঞ্জন আরও উসকে গেল অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে। এদিন প্রথমবার প্রকাশ্যে আসে নায়িকার বেবিবাম্প! গত শুক্রবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে হলিউড তারকারাও। এমনকি ছিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলও।

এর আগের অনুষ্ঠানে দেখা যায়নি অভিনেত্রীকে। সোজা এলেন বিয়েতে, তাও বেবিবাম্পসহ! ফটোবুথে স্বামী ভিকি কৌশলের সঙ্গেই হাজির হন এই গ্ল্যামার গার্ল। লাল টুকটুকে শাড়ি আর ফুলহাতা ব্লাউজে ক্যাটরিনা ছিলেন অমায়িক। তবে এদিন ক্যাটরিনার সৌন্দর্যের চেয়ে বেশি নজর কেড়েছে তার বেবিবাম্প! কারণ ক্যাটরিনা বরাবরই বলিউডের অন্যতম ফিটনেসফ্রিক নায়িকা। তার বডি শেপ সবার মুখস্থ। সেই সুন্দরীর এমন ফুলে থাকা পেট থেকে আবারও তার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছে নেটিজেনদের মনে।

এতদিন এই তারকার মা হওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন যেন চোখের সামনেই পরিষ্কার পুরোটা। সত্যিই ক্যাটরিনা মা হতে চলেছেন। তবে এ নিয়ে এখনো ক্যাটরিনা কিংবা ভিকি কেউই মুখ খোলেননি। যেহেতু ক্যাটরিনা এই অবস্থায় পাপারাজ্জিদের সামনে এসেছেন, তার মানে তিনি মাতৃত্বে খবর দিতে এরইমধ্যে মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। হয়তো শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন, এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।