সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘তুফান’ থেকে যে কারণে সরে দাঁড়ালেন তমা মির্জা

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে। এদিকে ‘তুফান’ সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। তবে অভিনয় করেননি তিনি। শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘তুফান’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

জানা গেছে যে, ‘তুফান’-এ জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।

নতুন কাজ প্রসঙ্গে তমা বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব। প্রসঙ্গত, চলতি বছরই পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে দেখা যাবে তমাকে। তার নির্মাণে ‘দুই বন্ধু’ নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি।