সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কার হাতে কোপার কোন পুরস্কার?

অনলাইন ডেস্ক :

অবশেষে পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিলো আলবিসেলেস্তেরা। পুরো আসরে দাপট দেখিয়েছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন লাওতারো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। সেইসঙ্গে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর তাই গোল্ডেন বুটের পুরস্কার নিজের করে নিয়েছেন লাওতারো। আরও একটি ব্যক্তিগত পুরস্কার উঠেছে আর্জেন্টাইনদের হাতে।

পুরো আসরে অসাধারণ পারফর্ম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার গোল পোস্টের ভরসার প্রতীক পুরো টুর্নামেন্টে রেখেছেন ৫টি ক্লিন শিট। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমিতে তুলেন এমিলিয়ানো। তাই আসর সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পেয়েছেন তিনি। শিরোপা জিততে না পারলেও অসাধারণ খেলেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। ৬ অ্যাসিস্টের সঙ্গে ১টি গোল করেছেন তিনি। তাই কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন রদ্রিগেজ।