সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কত টাকা করে পেল আর্জেন্টিনা-স্পেন?

অনলাইন ডেস্ক :

ফাইনালিসিমায় লিওনেল মেসির বিপক্ষে খেলতে চান লামিনে ইয়ামাল। ইউরোর (১৫ জুলাই) ফাইনাল খেলতে নামার আগে নিজের ইচ্ছে প্রকাশ করেছিলেন স্প্যানিশ উইঙ্গার। তার সেই চাওয়া দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের ফাইনাল শেষে পূরণও হয়েছে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর গতকাল সোমবার সকালে আর্জেন্টিনাও কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে। কলম্বিয়াকে লাউতারো মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এতে করে ফাইনালিসিমায় মেসির বিপক্ষে খেলাটা নিশ্চিত লামিনের।

যদি ফাইনালিসিমার আগে দুই তারকার কোনো ধাক্কা না আসে আরকী। সে যাই হোক ফাইনালিসিমার সময় ঘনিয়ে আসার সময়ই মেসি-লামিনে খেলতে পারবেন কিনা তা জানা যাবে। তবে এখন চ্যাম্পিয়ন হওয়ার দুই তারকার দলের পকেটে কত টাকা করে ঢুকেছে সেটা জানা যাক। ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬২ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১০ কোটি টাকা। সবমিলিয়ে ইউরোর বাজেট ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৪৩ কোটি ২৮ লাখ টাকা।

প্রতিটি দল অংশগ্রহণ ফি এবং ম্যাচের ফলের ওপর ভিত্তি করে প্রাইজমানি পকেটে পুড়েছে। উয়েফার মতো এত বাজেট ছিল না কনমেবলের। পুরো টুর্নামেন্টে বাজেট ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৭ কোটি টাকা। সেখান থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৯ কোটি টাকা। আর রানার্সআপ কলম্বিয়া পেয়েছে প্রায় ৮৩ কোটি টাকার মতো। প্রতিটি দল ম্যাচ ফি ও ম্যাচের ফলের ওপর ভিত্তি করে এই প্রাইজমানি পেয়েছে।