সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শ্রীলঙ্কায় সাকলাইনের সোনা জয়

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের উদীয়মান দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। জাতীয় জুনিয়র ও একটি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশ্ব দাবা সংস্থায় অনুশীলনের আমন্ত্রণও পেয়েছিলেন। জটিলতায় শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। এবার সেই সাকলাইন সোনা জিতেছেন। শ্রীলঙ্কার কলম্বোতে চলছে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ।

অনূর্ধ্ব-১৪ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাকলাইন। টুর্নামেন্টে এককভাবেই সবার ওপরে ছিলেন। গতকাল সোমবার শেষ রাউন্ডে কাজাখস্তানের দাবাড়ুর সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করেন সাকলাইন। বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মাহমুদা মলি কলম্বো থেকে বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকলাইনের গ্রুপের অন্যান্যের খেলা চলছে। তবে অন্য কারও সাত পয়েন্ট হওয়ার সম্ভাবনা নেই। তাই সাকলাইনের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত।’ এর আগে মনন রেজা নীড় ও ওয়ার্শিয়া খুশবু রুপা পেয়েছিলেন।