সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘আয়নাঘর’ ছবি করতে ইচ্ছুক নন কেয়া পায়েল

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ ‘আয়নাঘর’। এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষের কথাগুলো নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘আয়নাঘর’। নির্মাতা জয় সরকার বিষয়টি নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। জয় সরকারের প্রথম সিনেমা ‘ইন্দুবালা’তে অভিনয় করেছিলেন অভিনেত্রী কেয়া পায়েল।

এ ছবিটিও তাকে নিয়েই করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। তবে অসম্মতি প্রকাশ করেছেন কেয়া পায়েল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।’

‘আয়নাঘর’-এ অভিনয় করবেন কি না জানতে চাইলে কেয়া বলেন, ‘এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতেই ভালো সময় পার করছি।’