সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।

বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সভাপতির বক্তব্যে ইউনিটের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি একটাই, আর তা হলো ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার করে বিচার করা। এরাই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাভার থানা যুবদলের নেতাকর্মীরা। তারা শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরের নেতৃত্বে এক হাজারের বেশি নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।

এছাড়া মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, কাপ্তান বাজারসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

—–ইউএনবি