সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘সবাই পোড়া ভাত খায়না’, কাকে খোঁচা দিলেন বর্ষা

অনলাইন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় নাফিসা কামালের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গত বুধবার সাকিব আল হাসানকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে, উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে গেছে! এ ছাড়া সাকিবের ‘হোটেল জীবন’ নিয়ে এক তরুণীর ভিডিওবার্তা এবং এরপর শিশিরের বেশকিছু ফেসবুক পোস্ট হঠাৎ উধাও হয়ে যাওয়া নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জনের জন্ম দেয়। তবে গুজব ছড়ানোর কয়েক ঘণ্টার মাঝেই ফেসবুকে সরব হলেন সাকিবের স্ত্রী শিশির। দীর্ঘ এক পোস্টে জানালেন, সাকিব স্বামী হিসেবে অসাধারণ।

এরইমধ্যে চিত্রনায়িকা বর্ষার একটি ফেসবুক পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে, যেখানে তিনি কারও উদ্দেশ্যে খোঁচা মেরে লিখেছেন ‘সবাই কিন্তু পোড়া ভাত খায়না’। সেই পোস্টে বর্ষা লিখেছেন, ‘ভাত যখন রান্না করা হয়, কেউ চায়না ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বুঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ।

পোড়া ভাত শুকনা মরিচ, লবন, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায়না।’ তবে বর্ষা কাকে খোঁচা মেরে পোস্ট করেছেন সে বিষয়ে জানা যায়নি। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই ‘সাকিব-শিশির’ লিখে মন্তব্য করেছেন। আরেকজন লিখেছেন, ‘নিজের অতীত ঘাইটেন, কত পোড়া ভাত খাইছেন আপনিও’।