সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মানসম্মত সিনেমার অপেক্ষায় বানি কাপুর

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী বানি কাপুর নিজের ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো বরাবরই ভেবে-চিন্তে নিয়ে থাকেন। এতে ক্যারিয়ার ঝুলিতে সিনেমার সংখ্যা আশানুরূপ না হলেও কোনো আক্ষেপ নেই তার। সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো এবং মানসম্মত সিনেমার অপেক্ষায় থাকেন তিনি। চারপাশের অনেকেই তাকে নানা বিষয়ে পরামর্শ দেন। তবে তিনি নিজের পছন্দের বাইরে যেতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। বানি বলেন, ‘আমি আমার লক্ষ্য সম্পর্কে খুবই সচেতন। আমি সবসময়ই নিজের বিশ্বাসের প্রতি সৎ থাকতে চাই। আমি মনে করি, সততার সঙ্গে কাজ করলে কোনোকিছুই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমি কাউকে খুশি করতে ইন্ডাস্ট্রিতে আসিনি। অন্যরা আমাকে যেভাবে চায়, সেভাবে আমার ক্যারিয়ার গড়তে চাই না। আমি একজন অভিনেত্রী হিসেবে অভিনয় দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে চাই। আমি এমন একটি প্রকল্পের অংশ হতে চাই, যা আমাকে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে দেবে। একটি নির্দিষ্ট চলচ্চিত্রের অংশ হয়ে আনন্দ অনুভব করতে চাই। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে পারি এমন সিনেমা ক্যারিয়ারে যুক্ত করার চিন্তা সবসময়ই আমার মাথায় থাকে।’