সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বন্যার্তদের সহায়তায় ব্যয় হবে ‘বানভাসি জীবন’ গানের আয়

অনলাইন ডেস্ক :

বানভাসি মানুষের আর্তনাদ-আহাজারি নিয়ে প্রকাশিত হলো গান ‘বানভাসি জীবন’। লাখ লাখ মানুষ বন্যায় বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে-এমন প্রেক্ষাপট নিয়ে গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। রাফাত বলেন, ‘গানের কথা পাওয়ার পরই সুরে ডুবে যাই। খুব বেশি সময় লাগেনি, এক-দেড় ঘণ্টায় গানটির সুর-সংগীত করেছি।

আশা করছি, গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ গীতিকার তারেক আনন্দ বলেন, ‘হাতে হাত ধরে দুঃসময় করবো পার, তোমাদের কষ্টগুলো আমাদের সবার-এটি গানের ব্রিজ লাইন। যারা এই মুহূর্তে কষ্টে আছেন, তাদের কষ্টের ভাগ আমরাও নিলাম। বানভাসি মানুষের ক্ষত দ্রুত সেরে উঠুক।’ ‘গানটি কপিরাইট ফ্রি, উন্মুক্ত। যে কেউ ইচ্ছে করলে সব ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করতে পারবেন। এখান থেকে সামান্য আয় যদি আসে, সেটি বানভাসি মানুষদের কাছে পৌঁছে দেবো,’ বলেন তিনি। গানটি প্রকাশিত হয়েছে শিল্পী শাহরিয়ার রাফাত ও গীতিকার তারেক আনন্দের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।