সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ বাংলাদেশের অন্তু

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় ভারতীয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর এবারের অডিশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু। কলকাতার বাছাই পর্বে তিনি উত্তীর্ণও হন। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার। ১৮ আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। একই দিন তৃতীয় ধাপেরও বাছাই হয়। সেই ধাপেই বাদ পড়েন অন্তু। তবে বাদ পড়ার খবরটা গত শনিবার পেলেন তিনি।

অন্তু বলেন, ‘এক মোবাইল কলে জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ জন প্রতিযোগী ছিলাম। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন রাখা হয়েছিল। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো!’