সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তেলেগু সিনেমায় জাহ্নবী কাপুর

অনলাইন ডেস্ক :

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘দেভারা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। করতালা শিবা পরিচালিত ‘দেভারা’ সিনেমাটির জাহ্নবীর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে, যাতে তার মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সাথে অনেক মিল পাওয়া গিয়েছে। জুনিয়র এনটিআর- এর বিপরীতে অভিনয় করে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হলো জাহ্নবীর। এছাড়াও সাইফ আলী খানসহ আরো অনেক শক্তিশালী অভিনেতারা অভিনয় করেছেন সিনেমাটিতে।

তেলেগুতে কীভাবে তার মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে জাহ্নবী বলেন, ‘এটি আমার প্রথম তেলেগু চলচ্চিত্র। তাই আমি ভাষা বলতে পারি না বলে আমার সংলাপ শিখতে অনেক সময় লেগেছে। আমার মা বাড়িতে আমাদের সাথে হিন্দি এবং ইংরেজিতে কথা বলত, কিন্তু যখনই আমরা চেন্নাই (তামিলনাড়ু) যেতাম, তখন আমি তেলেগুর চেয়ে তামিল ভাষায় বেশি কথা বলতাম।

তেলেগু সিনেমাতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন “বাড়িতে ফিরে আসার মতো মনে হচ্ছে। অনেক দিন পর ঘরে ফেরার অনুভূতি যেমন হয় তেমন লাগছে। সেটে থাকা প্রত্যেকেই খুব আপন মনে হচ্ছে আমার। আমি জানি এটা মায়ের প্রতি আমার তীব্র আকর্ষণের কারণে হচ্ছে। বলিউড এবং দক্ষিণের চলচ্চিত্রে জাহ্নবী এগিয়ে নিচ্ছেন নিজেকে। যেভাবে শ্রীদেবী দক্ষিণ এবং হিন্দি উভয় সিনেমাতেই ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। মেয়েও মায়ের পথেই হাঁটছেন।