সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

অনলাইন ডেস্ক :

প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এর আগে গত শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।

এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল- কন্যা হবে না কি পুত্র! রোববার (৮ সেপ্টেম্বর) দীপিকা জন্ম দিলেন কন্যাসন্তানের। সমাজমাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান তারকা-দম্পতি।