সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যানজটে আটকে বিরক্ত ইমন, দিয়েছেন ফেসবুক পোস্ট

অনলাইন ডেস্ক :

যানজটে আটকে বিরক্ত ইমন পোস্ট দিয়েছেন ফেসবুকে। ঢাকার যানজট কমাতে বিকল্প ব্যবস্থার দাবিও করলেন। জানালেন, রাস্তায় ব্যক্তিগত গাড়ি কম, গণপরিবহন বেশি চান তিনি। তাহলে এই যানজট কমতে পারে। গত বৃহস্পতিবার দীর্ঘ সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মামনুন ইমন। একটা নতুন সিনেমা নিয়ে মিটিং ছিল তার। সময়মতো সেখানে পৌঁছাতে পারেননি এই অভিনেতা। এমনকি যাদের সঙ্গে মিটিং, তারাও সময়মতো পৌঁছাতে পারেননি।

ইমন বলেন, ‘দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে জ্যামে। আগে জ্যামটা সহ্য করা যেতো। কিন্তু দিনকে দিন এটা খুব বাজে দিকে যাচ্ছে। কয়েক মিনিটের রাস্তা পার হতে ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এখনই যদি যানজট কমাতে ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে সামনের দিনগুলোর পরিস্থিতি হবে আরও খারাপ।’ তিনি আরও বলেন, ‘নতুন অনেক রাস্তা করতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট সেবার মান বাড়াতে হবে, যাতে সবাই পাবলিক ট্রান্সপোর্টে বেশি যাতায়াত করেন ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে। এই বিষয়ে এক্সপার্টরা নতুন নতুন আইডিয়া দিতে পারবেন, যেটা জ্যাম কমাতে কার্যকর ভূমিকা রাখবে।’