সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শুরু হলো সরকারি অনুদানের দুই ছবির কাজ

অনলাইন ডেস্ক :

সরকার বদলের পর অনেকেই ভাবনায় পড়ে গিয়েছিলেন গত বছর সরকারি অনুদান পাওয়া ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে। নির্মাতারা অপেক্ষায় আছেন নতুন সরকারের দিকনির্দেশনার। তবে মোস্তাফিজুর রহমান মানিক ও মোস্তাফিজুর রহমান বাবু এই দলে নেই। দুজনই সরকারি অনুদান পাওয়া ‘রুখসার’ ও ‘ময়নার চর’ ছবির কাজ শুরু করেছেন। মানিকের ‘রুখসার’ ছবিতে নাম ভূমিকায় আছেন নীলাঞ্জনা নীলা। ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই শুরু হবে দ্বিতীয় লটের শুটিং।

এদিকে ‘ময়নার চর’ ছবির প্রি-প্রডাকশন ও গান রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। গত বৃহস্পতিবার ছবির তিন নম্বর ও শেষ গানের রেকর্ডিং হয়েছে। শাহাবুদ্দীন মজুমদারের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও সাবরিনা নওশিন তুষি। বাবু বলেন, ‘আমরা বেশ আগেই প্রথম লটের টাকা পেয়েছি। সরকারি টাকা নিয়ে তো বসে থাকার উপায় নেই। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নোয়াখালীতে ছবির শুটিং শুরু করব।’