সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফের পাইরেসির কবলে শাকিবের ‘তুফান’

অনলাইন ডেস্ক :

দেশ-বিদেশ কাঁপিয়েছে ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচত সিনেমা ‘তুফান’। এখন কাঁপাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি। তবে নতুন খবর হলো, মুক্তির তিন দিনের মাথায় পাইরেসির কবলে ‘তুফান’ সিনেমা। গত রোববার রাত থেকে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ২ ঘন্টার ১৮ মিনিটের এই সিনেমাটিতে দেখা যায় চরকির লোগোও। শুধু এবারই নয়, সিনেমা হলে ‘তুফান’ যখন তুমুল ঝড় তুলেছিলে, সে সময়ও পাইরেসির কবলে পড়ে ‘তুফান’।

দ্রুত পদক্ষেপের ফলে সে সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় সিনেমাটি। ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)। এদিকে ১৫ কোটি টাকা বাজেটের নতুন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন শাকিব খান। সিনেমার নাম ‘বরবাদ’। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে।

চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তুফান’। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে শাকিবের তুফানই সবচেয়ে এগিয়ে।