সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে পানির ছড়া থেকে এক বন্য বাচ্চা হাতির মরদেহ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসপি তারিকুল ইসলাম।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় টেকনাফে ১৬ এপিবিএন এর আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) তাঁরকাটার বেষ্টনীর বাইরে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি বন্য হাতি মৃত অবস্থায় দেখা যায়। বন্য হাতি মৃত্যুর খবর ক্যাম্প এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক সাধারণ রোহিঙ্গারা ভিড় জমায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়।

এসপি তারিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বন্য হাতিটি ৩-৪ দিন আগে মারা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়েছে।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ওই ক্যাম্পের পাহাড়ের ঝিরিখাল থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করেছিল আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

—-ইউএনবি