সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ফাইল ছবি

বন্ধুদের সাথে বেড়াতে এসে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের পানিতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। অপর জনের লাশ উদ্ধারের কাজ চলছে।

শুক্রবার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।

নিহত রনি (২২) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের পুত্র। তিনি পেশায় একজন পিকআপ চালক। তাছাড়াও নিখোঁজ অপর পর্যটক মো. আলমগীর (২০) গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। পেশায় তিনিও একজন পিকআপ চালক।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে রনি নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

—-ইউএনবি