সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ নিয়ে আসছেন সালমান

অনলাইন ডেস্ক :

করোনার কারণে বলিউডে দীর্ঘদিন সিনেমার মুক্তি বন্ধ ছিলো। চলতি বছরে সালমান অভিনীত ‘রাধে’ সিনেমা মুক্তি পেলেও তা সফল হয়নি। এখন একসাথে অনেক সিনেমা মুক্তির অপেক্ষা। এই তালিকায় রয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সিনেমায় সালেমানের সঙ্গে রয়েছেন তার বোনের স্বামী আয়ুষ শর্মা। পরিচালক মহেশ মঞ্জরেক বলছেন আসন্ন দীপাবলিতেই মুক্তি পাবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে একসঙ্গে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এক দিপাবলীকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’, আয়ুষ্মান খুরানার ‘চন্ডীগড় করে আশিকী’ও। কিন্তু মহারাষ্ট্রে সিনেমাহল খোলার উপরেই সকলের সিদ্ধান্ত নির্ভর করছে। সম্প্রতি শিবসেনার সঙ্গে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি বৈঠক হয়েছে। তাতে ধারণা করা যাচ্ছে, নভেম্বরে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতে পারে মহারাষ্ট্র সরকার। তবে অক্টোবরের মাঝামাঝি সিনেমা হল খুলে দেওয়ার জন্য আলোচনা চলছে।