সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।

চোটের কারণে দলে নেই সাথী রানী। তার জায়গায় ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। তাছাড়া দলে জায়গা হারিয়েছে দিশা বিশ্বাস। তার জায়গায় ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। এই দুজনের পরিবর্তে দলে ডাকা হয়েছে জান্নাতুল সুমনা ও ফারিহা তৃষ্ণাকে।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই টি-টুয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।