সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

গঙ্গাচড়ায় বাজার মনিটরিংকালে ৩ দোকানে ইউএনও’র জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শনিবার (২১ ডিসেম্বর) বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকায় বিভিন্ন দোকানে মূল্য তালিকা পর্যবেক্ষণ ও বাজার দর যাচাই করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে কি না তা যাচাই করা হয় এবং পণ্যের ওজন পরীক্ষা করা হয়। এসময় বিভিন্ন অসঙ্গতির থাকার কারণে ৩ টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। যাদের জরিমানা করা হয় তারা হলেন আব্দুল বাতেনের দোকান, মাহফুজারের দোকান ও মহিদুল ইসলামের দোকান।

বাজার মনিটরিংয়ের সময় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, নানান অজুহাতে বিভিন্ন নিত্যপণ্য বেশি দামে বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে ভোক্তাদের প্রতারিত রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং কোন রকম অনিয়ম বা অসঙ্গতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।