সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

র‌্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে

রংপুর ব্যুরো: র‌্যাব-১৩ মহানগরীর সাতমাথা এলাকা থেকে ৩৫১.৩৮ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে রংপুর র‌্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম  সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন । তিনি  বলেন গত বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর রাজরামপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাবিনা বেগম (৩২)।শহরের সাতমাথা মোড়ে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।