সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল – সংগৃহীত

পাওয়া না পাওয়ার ভিড়ে আনন্দ আর বেদনা নিয়ে ফুরিয়েছে আরো একটা বছর। স্মৃতির পাতায় ঠাঁই নিয়েছে ২০২৪। একইসাথে ব্যস্ত একটা মৌসুম শেষ করল বাংলাদেশ ক্রিকেট। যদিও বছরটা তেমন ভালো যায়নি টাইগারদের।

বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি-টুয়েন্টিতে ধবলধোলাই দিয়ে বছরের ইতি টেনেছে টাইগাররা। তবে কাগজে কলমে ২০২৪ সালটা সুখকর ছিল না। হেরেছে তিন ফরম্যাট মিলিয়ে বেশিভাগ ম্যাচেই। মোট ৪৩ ম্যাচে জয় আসে ১৮টিতে।

তবে সেসব নিয়ে বসে থাকার সুযোগ নেই। ব্যস্ততা কমছে না নতুন বছরেও। লিটন-শান্তদের জন্যে অপেক্ষা করছে বেশ ব্যস্ত সূচি। নেই দম ফেলার অবকাশ।

বছরের প্রায় পুরোটা জুড়েই মাঠে থাকবেন ক্রিকেটাররা। ব্যাট-বল হাতে ব্যস্ত সময় কাটাবে টাইগাররা। বিপিএল দিয়ে যার শুরু, আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। থাকছে দ্বিপক্ষীয় সিরিজের আধিপত্যও।

বিপিএলের একাদশতম আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল কাটিয়ে এরপর বছরের বাকি সময়ে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে পৌঁছালে ম্যাচ সংখ্যা আরো বাড়বে।

গত বছর মাত্র ৯টা ওয়ানডে খেললেও চলতি বছর খেলবে তার দ্বিগুণের বেশি ম্যাচ। ২১টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। টি-টুয়েন্টি ম্যাচ সংখ্যাও কম নয়, ১৮টি টি-টুয়েন্টি খেলবে তারা। তবে টেস্ট ম্যাচ সংখ্যা মাত্র ৪টি।

ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি : ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ (পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত)।

মার্চ
বাংলাদেশ-জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।

মে
বাংলাদেশ-পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি।

জুন
বাংলাদেশ-শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি।

আগস্ট
বাংলাদেশ-ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।

অক্টোবর
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।

নভেম্বর
বাংলাদেশ-আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।

এছাড়া নারীদের ওয়ানডে বিশ্বকাপ গড়াবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এর আগে ও পরে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা।