সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির

কলকাতায় অভিনীত প্রথম সিনেমার মুক্তির দিনে আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করলেন পরীমণি।

শুক্রবার মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এটাই টলিউডে তাঁর প্রথম সিনেমা। কলকাতায় অভিনীত প্রথম সিনেমার মুক্তির দিনেও মন ভালো নেই তাঁর। এই সিনেমার মুক্তিতে কলকাতায় যেতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমাটি থ্রিলার ঘরানার। এই সিনেমায় পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই সিনেমায় দেখা যাবে মধুমিতা সরকারকে।

কলকাতার সিনেমায় অভিনয় করতে পেরে খুবই উচ্ছ্বসিত ছিলেন পরীমণি। তিনি চেয়েছিলেন এই সিনেমার মুক্তির দিনে কলকাতায় থাকতে। কিন্তু সেটা না হওয়ায় মন খারাপ এই অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, ফেলুবক্সী সিনেমার মুক্তির দিনটি তাঁর কাছে ‘একটু অন্যরকম স্পেশাল’।

কলকাতায় অভিনীত প্রথম সিনেমার মুক্তির দিনটি তাঁর কাছে খুবই আনন্দের হলেও এই দিনে তাঁর মন খারাপ। পরীমণি জানিয়েছেন, এই বিশেষ দিনটিতে তিনি কলকাতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ার কারণে তিনি ভারতে আসতে পারেননি। নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

এই সিনেমায় তাঁকে দেখা যাবে লাবণ্য চরিত্রে। পরীমণি তাঁর ‘প্রিয় কলকাতায়’ আসতে না পারলেও এই শহরের জন্য ভালোবাসা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি কলকাতা যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে।’

প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। শেখ হাসিনার সরকারের পর দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন চলছে। এখন বাংলাদেশের বাসিন্দাদের মেডিক্যাল এবং জরুরী ভিত্তিতে ছাড়া অন্য কোনও রকম ভিসা দেওয়া হচ্ছে না। এই ভিসা জটিলতার কারণেই ভারতে আসতে পারেননি বাংলাদেশের সিনেমার এই নায়িকা।